শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় সামরিক মহড়া শুরু করল ইরান

বাংলাদেশ প্রতিদিন : [২] প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলা এবং এর বিস্তার পর্যবেক্ষণের জন্য মহড়া শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

[৩] রবিবার ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, দেশের জৈব প্রতিরক্ষা ঘাঁটির নেতৃত্বে এ মহড়া চলবে এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সামরিক বাহিনীর উপপ্রধান সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।

[৪] এছাড়াও ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগ এ মহড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এর নেতৃত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনেয়ীর এক ফরমানের ভিত্তিতে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

[৫] গত বৃহস্পতিবার দেয়া ফরমানে করোনাভাইরাসের প্রকোপকে ইরানের বিরুদ্ধে সম্ভব্য জৈবযুদ্ধ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি।

[৬] এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইরানের জাতীয় সংসদের রানঅফ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এখন তা ১১ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। সূত্র: পার্সটুডে।

  • সর্বশেষ