শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তদন্তের নামে ২০ দিন ধরে বন্ধ কবি নজরুল কলেজের বাস, দুর্ভোগে শিক্ষার্থীরা

যায়েদ হোসেন: [২] রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দূর-দুরান্ত থেকে ক্লাস করতে আসা শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র দুটি বাস।তবে দুটি বাসের মধ্যে একটি বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।

[৩] শিক্ষার্থীদের অভিযোগ ২৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী রুটের বাস ‘অগ্নিবীণা’তে একটি ঘটনা ঘটে।আর এই ঘটনার তদন্ত করার নামে প্রায় ২০ দিন ধরে বাস বন্ধ রেখেছে কলেজ প্রশাসন।দ্রুত বাস চালু না করলে আন্দোলনের হুশিয়ারি দিয়ে সাধারণ শিক্ষার্থীরা বলেন, অন্যান্য কলেজে বাস বাড়ে আর আমাদের কলেজে বাস কমে।তারা কি তদন্ত করে, তারাই জানে।তদন্তের নামে ২০ দিন ধরে বাস বন্ধ।আর তদন্ত করতে বাস কেন বন্ধ রাখতে হবে।এসময় দ্রুত বাস চালু করার দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা।

[৪] বাস বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাওসার বলেন, যাত্রাবাড়ী রুটের এই বাসে গাদাগাদি করে এমন কি ঝুলেঝুলে শিক্ষার্থীরা চলাচল করে। বাস বন্ধ থাকায় কলেজে আসতে দেরি হচ্ছে। সময় মত ক্লাসে উপস্থিত হতে পারছি না।

[৫] কলেজ সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গত বছর ভাড়ায় দুটি ডাবল ডেকার বাস চালু করেছে কলেজ প্রশাসন।অগ্নিবীণা বাসটি যাত্রাবাড়ী রুটে চলাচল করে। ২৪ ফেব্রুয়ারি সকালে শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে ফেরার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ঐ রুটে বর্তমানে বাস চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কলেজের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ আতাউর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও এখনো প্রতিবেদন জমা দেয় নি তদন্ত কমিটি।

[৬] এব্যাপারে তদন্ত কমিটির প্রধান ড. মুহাম্মদ আতাউর রহমান জানান, আমাদের কাজ প্রায় শেষ। এই সপ্তাহেই আমরা তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।কিন্তু আমাদের তদন্ত কমিটি সদস্য কে এম আতিকুজ্জামান হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন।ফলে প্রতিবেদন জমা দিতে দেরি হচ্ছে। তবে আমরা দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেব।বাস দ্রুতই চালু হবে, তবে রুট পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।

[৭] এ ব্যাপারে জানতে কলেজে অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ