শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়া যুদ্ধের ৯বছরে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩লাখ৮৪হাজার,বলছে পর্যবেক্ষন সংস্থা

মিরাজুল মারুফ : [২] ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় যুদ্ধ শুরু হবার পর হতাহতদের মধ্যে ১লাখ ১৬হাজার বেসামরিক লোক রয়েছে, শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট্স এ তথ্য দিয়েছে। এ যুদ্ধে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী,জিহাদিগ্রুপ ও বিদেশি ষড়যন্ত্রের কারনে শুরু হলেও তা শেষ হয়নি। ইয়ন নিউজ,কেপিটাল এফএম

[৩] প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়া,ইরান ও লেবাননের হিজবুল্লাহ্র সাহায্যে যুদ্ধ মোকাবেলা করে দেশটির ৭০ ভাগ এলাকা দখল করতে সক্ষম হন।

[৪] ২০১৭ সালে জাতিসংঘের হিউম্যান রাইট্স প্রধান বলেন,দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি মানবসৃষ্ট সবচেয়ে বাজে একটি বিপর্যয়।

[৫] যুদ্ধটি সিরিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেয়। এতে ১কোটি১০লাখ লোক গৃহহীন হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

[৬] যুদ্ধে এপর্যন্ত ২২হাজার শিশু ও ১৩হাজার নারী মারা গেছে।

[৭] যুক্তরাজ্যভিত্তিক আরেক পর্যবেক্ষন সংস্থা জানায় ,যুদ্ধে এপর্যন্ত সৈন্যবাহিনী,মিএবাহিনী ও মিলিশিয়া মিলে ১লাখ ২৯হাজার ৪শত ৭৬ জন মারা গেছে নিহতদেরমধ্যে হিযবুল্লার ১৬৯৭জন সদস্য রয়েছে।

[৮] এছাড়াও ৫৭ হাজার বিদ্রোহীর মৃত্যু হয় ও ১৩ হাজার ৬শত ২৪জন কুর্দি গেরিলা নিহত হয় ।

[৯] একই সাথে সিরিয়ার ইদ্লিবে আরও ৬৭হাজার ২শত ৯৬ জন আইএস সন্ত্রাসী মারা গেছে।

[১০] যুদ্ধে ৪২১ জন অজ্ঞাত লোকও মারা যায়।

  • সর্বশেষ