শিরোনাম
◈ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ একজন সাংবাদিক আমাকে ফোন করে বললেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কখন পদত্যাগ করছেন?’ (ভিডিও) ◈ ‘মাইর খাওয়ার মধ্যে নেই, একটা মারলে দুইটা মারব—প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব’: আমির হামজা (ভিডিও) ◈ ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ অঞ্চলে মেঘনা থেকে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করবে ওয়াসা ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বাস-স্মৃতিস্তম্ভ ও বিএনপি কার্যালয়ে আগুন ◈ রাজশাহীতে টানা দুই দিন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন ◈ দেশের ২৪ নদীতে ছড়িয়ে পড়েছে আগ্রাসী বিদেশি সাকার মাছ; হুমকিতে দেশি মাছের প্রজনন ও জলজ পরিবেশ ◈ আন্দোলন ও ছুটির পর গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকেরা, উৎপাদন শুরু অধিকাংশ কারখানায়; বন্ধ ৩৫টি ◈ দেশের যে ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি ক্যামেরা ◈ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দিনব্যাপী কর্মশালা

তিতুমীর কলেজ প্রতিনিধি : [২] সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির বেসিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী চলা এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দৈনিক বাংলাদেশ জার্নালের সম্পাদক ও গুনী সাংবাদিক শাহজাহান সরদার।

[৩] সকাল নয়টায় শুরু হওয়া কর্মশালা চলে বিকেল চারটা পর্যন্ত। এতে অংশ নেয় তিতুমীর কলেজের পড়ুয়া বিভিন্ন বিভাগের অন্তত তিন শ শিক্ষার্থী। কর্মশালার উদ্বোধনী ঘোষণার সময় শাহজাহান সরদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা সাংবাদিকতা করতে চান তাদের লেগে থাকতে হবে। ধৈর্য ধরতে হবে। সাংবাদিকতা করতে হলে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। সঠিকভাবে সঠিক তথ্য তুলে ধরতে হবে।’

[৪] করোনার ভাইরাস উদাহরণ তুলে তিনি বলেন, ‘এখন বিশ্বব্যাপী করোনার যে প্রভাব নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও সাংবাদিকদের অনেক বুঝে শুনে করতে হয়। ঘটনা যেমন, সেভাবেই তুলে ধরতে হবে। সময় মতো সব কাজ করাও ভালো।

এ সময় অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন বলেন, ‘আগামী দিনে যারা সাংবাদিকতা করতে চায় তাদের প্রতি আমার শুভকামনা থাকবে। পাশাপাশি সত্য সংবাদ প্রচার এবং মিথ্যা সংবাদ প্রচার না করার বিষয়টিও শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। যারা তিতুমীর কলেজের সাংবাদিকতা করে বা করতে চায়, তাদের সব ধরনের সহযোগিতা করব আমরা।’

সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ বলেন, সাংবাদিক জাতির দর্পণ। আর এই দর্পণকে আরও গতিশীল করতে তরুণ সাংবাদিকদের কাজ করতে হবে৷ সৎ ও সততাকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে।

কর্মশালার প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের প্রভাষক মনিরা পারভীন, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মঈনুল আহসান, বিডিনিউজ টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ওবায়দুর মাসুম, যুগান্তরের সহ-সম্পাদক যাকারিয়া ইবনে ইউসুফ। তারা সাংবাদিকতা ও উপস্থাপনার নানা বিষয়ে ক্লাস নেনে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কর্মশালার সনদ তুলে দেন অতিথিরা।

সংগঠনের সভাপতি শামিম হোসেন শিশিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতায় পথচলা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

কর্মশালায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, এশিয়ান টিভির হেড অব প্রডিউসার রফিকুল ইসলাম রলি, এশিয়ান টিভির যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র ক্রাইম রিপোর্টার শাহরিয়ার আরিফ, সময় টিভির সিনিয়র সানবির রুপল, সময় জার্নালের সাংবাদিক মিম মাহমুদ, সময় জার্নালের চীফ রিপোর্টার ইলিয়াস হোসেন, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল প্রমুখ।

  • সর্বশেষ