শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস আতঙ্কে ফিলিপাইনে ভস্ম-বুধবারে কপালে ছাই না দিয়ে সবার উপর ছিটিয়ে দেয়া হয়

ভিকটর কে. রোজারিও : [২] কাথলিক খ্রিস্টান অধ্যুষিত দেশ ফিলিপাইনে ভস্ম-বুধবারে কপালে ছাই না দিয়ে ছিটিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন সেদেশের বিশপগণ। সূত্র : ডিসি নিউজ

[৩] মানুষ যে মাটি থেকে এসেছে এবং আবার মাটিতেই ফিরে যাবে সে কথা স্মরণ করে প্রতি বছর চল্লিশ দিনের উপবাসকাল বা প্রায়শ্চিত্তকালের শুরুতে এ দিনটি পালন করেন খ্রিস্ট ধর্মানুসারীগণ।

[৪] ফিলিপাইনের কাথলিক বিশপ সম্মিলনী এই সংক্রান্ত একটি সুপারিশ ও নির্দেশনা জারি করে বলেছেন, যদিও ভস্ম-বুধবারে কপালে ছাই দেয়ার রীতি রয়েছে, কিন্তু যেহেতু দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, তাই নিরাপত্তার জন্য কপালে ছাই না দিয়ে ছিটিয়ে দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] কাবাও ধর্মপ্রদেশের বিশপ হনিস্টো রেডিও ভেরিতাস এশিয়ােেক বলেন, কপালে ছাই না দিয়ে ছিটিয়ে দেয়াতে আমি কোনো ক্ষতি দেখি না। এটি সময়োপযোগী একটি পদক্ষেপ।

  • সর্বশেষ