শিরোনাম
◈ তিস্তা মহাপরিকল্পনায় বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী চীন: মাহদী আমিন ◈ তিউনিসিয়াকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ◈ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, নজরে বিনিয়োগ ও তিস্তা ◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো ◈ নেপালে ফুটব‌ল নিষিদ্ধ করলো ফিফা! ◈ জিম্বাবুয়ের বিরু‌দ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা ◈ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে নারীদের টি-২০ বিশ্বকাপের আসর। এর আগে নিজেদের ঝালাই করে নিতে শেষবারের মতো মাঠে নামবে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। যার ফলে এটাই হবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। ম্যাচটি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টায়। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পাকিস্তান নারী দলকে মোকাবেলা করবে সালমাবাহিনী।

বৃষ্টি ও ভেজা আউট ফিল্ডের কারণে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটিও পরিত্যক্ত হয়।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারীদের টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ- স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। পার্থে ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে- ২৭ (অস্ট্রেলিয়া), ২৯ (নিউজিল্যান্ড) ফেব্রুয়ারি ও ২ (শ্রীলংকা) মার্চ।

‘বি’ গ্রুপে রয়েছে- ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৮ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল।

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা (উইকেটরক্ষক), মুরশিদা খাতুন, আয়শা রহমান, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রুমানা আহমেদ, সানজিদা ইসলাম, রিতু মনি ও সোবাহানা মোস্তারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়