শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভিনিসিউস আর রিয়াল মা‌দ্রিদে থাক‌তে চান না

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমের কোনো এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে আলোনসোর হাত ধরে এবার প্রথম ক্লাসিকোতেই জয়ের দেখা পেল লস ব্লাঙ্কোসরা। বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে তারা। 

তবে ম্যাচের একটি মুহূর্ত সকলের নজর কেড়েছে। ৭২ মিনিটে যখন কোচ ভিনিকে উঠিয়ে নেয় তখন ব্রাজিলিয়ান তারকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। যার কারণ জানতে ভিনির সঙ্গে আলাদাভাবে বসবেন বলেও ম্যাচ শেষে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।

এদিকে ভিনি করে বসলেন আরেক কাণ্ড। রদ্রিগোর সঙ্গে হাত মিলিয়ে যখন মাঠ ছাড়লেন, তখন আলোনসোর সহকারী সেবাস পারিইয়াকে বললেন, ‘আমি চলে গেলে যদি দলের ভালো হয়, তাহলে আমি দল ছাড়ছি।’ এরপর তিনি সোজা চলে যান ড্রেসিংরুমে। -- সময়‌নিউজ

ম‌্যাচ শেষের এমন পরিস্থিতি রিয়ালের ক্লাসিকো জয়ের আনন্দ মাটি করে দিয়েছে রীতিমতো। সঙ্গে বিষাদের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে ভিনির এমন উক্তি। এখন সে কথা রাগের মাথায় বলেছেন, নাকি আসলেই চলে যেতে চাইছেন, সেটাই দেখার বিষয়।

তবে বার্সেলোনাকে হারানোর পথে ভিনিসিউসের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন আলোনসো। সঙ্গে এই ফুটবলারের আচরণ নিয়ে কথা বলবেন বলেও জানান রিয়াল কোচ।

  • সর্বশেষ