শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরদেহ থেকে তৈরি পরিবেশবান্ধব জৈব সার

মেহেরুবা শহীদ: যুক্তরাষ্ট্রের একটি সংস্থার মতে, বৈজ্ঞানিক উপায়ে মরদেহ থেকে যে কম্পোস্ট বা জৈব সার তৈরি হবে তা পরিবেশবান্ধব। বিবিসি

এই প্রক্রিয়ায় একটি বক্সে কাঠের টুকরোসহ মৃতদেহ রাখা হবে। এরপর ঐ বাক্সের ভেতরেই বেড়ে ওঠবে কিছু গাছপালা। এরপর ধীরে ধীরে বক্সটিকে ঘোরানো হবে। এর ৩০ দিনের মাথায় মৃতদেহটি পচে যাবে। এই মৃতদেহ থেকে উৎপন্ন সার তার আত্বীয়স্বজনদের দিয়ে দেয়া হবে, যাতে তারা ঐ সার দিয়ে গাছপালা রোপণ করতে পারেন।

শবদাহে যে পরিমাণ কার্বন উৎপণ্য হয় তা এ পদ্ধতির মাধ্যমে লাঘব করা সম্ভব। এতে করে এক টনের বেশি কার্বন নিঃসরণ বন্ধ করা যাবে। কবরস্থানের সংকট মেটাতেও সাহায্য করবে এটি।

রিকম্পোজের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ক্যাটরিনা স্প্যাড বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে পড়ছে পরিবেশ। যা আসলেই উদ্বেগজনক। তাই অনেকেই এই পদ্ধতির প্রতি আগ্রহ প্রকাশ করছেন। এরই মধ্যে ১৫,০০০ আগ্রহী আমাদের নিউজলেটারে সই করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ পদ্ধতিকে বৈধ করা হয়েছে।

১৩ বছর আগে তিনি এই প্রক্রিয়াটি বাস্তবায়ন করার কথা ভেবেছিলেন। গত বছর বেশ কয়েকটি সাক্ষাৎকারেও তিনি তার এই পদ্ধতি নিয়ে কথা বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়