শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক

স্পোর্টস ডেস্ক : ঘটনা গত রোববারের। ফিনল্যান্ডের শীর্ষ স্তরের লিগ ভেইক্কাউসলীগার ক্লাব এফসি হাকার একটি স্ট্যান্ড আগুন পুরো ধংসস্তুপে রূপ নেয়। ফিনল্যান্ডের সিসা-সুমোই পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় ভ্যালকেয়াকোস্কির টেহটান কেন্ট্টা স্টেডিয়ামে অগ্নিকাণ্ডের সময় তিনজন কিশোর উপস্থিত ছিলেন, যাদের প্রত্যেকের বয়স ১৫ বছরের নিচে। হেলসিঙ্কি থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে এই ঘটনা ঘটেছে।

ওই তিন কিশোরের মধ্যে একজন স্বীকার করেছেন সে এমন একটি বস্তু জ্বালিয়েছে, যা থেকে আগুনের সূত্রপাত ঘটে। সন্ধ্যা আটটার দিকে আগুন ধরে এবং দ্রুত কাঠের অবকাঠামোতে ছড়িয়ে পড়ে।  ১৯৩২ সালে নির্মিত ৩,২০০ আসনের স্টেডিয়ামের ৪০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্ট্যান্ড পুড়ে যায়।

ফিনল্যান্ডের লিগের অন্যতম সফল ক্লাব এফসি হাকা। ১৯৩৪ সালের প্রতিষ্ঠার পর থেকে ন’টি ফিনিশ চ্যাম্পিয়নশিপ এবং ১২টি কাপ জিতেছে ক্লাবটি। তবে চলতি মৌসুমে হাকার পারফরম্যান্স ছিল হতাশাজনক। 

আগুনের ঘটনা ঘটে কিছু সপ্তাহ পর, যখন ক্লাবটি—যা ১৯৩৪ সালের প্রতিষ্ঠার ক্লাবটি ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ভেইককাউসলীগা থেকে অবনমিত হয়ে দ্বিতীয় ডিভিশনে নেমে যায়।

Advertisement

অবশ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েও বয়সের কারণে পার পেয়ে যাচ্ছে ওই তিন কিশোর। এই ঘটনার তদন্ত চলমান, তবে ফিনিশ আইনে ১৫ বছরের নিচের কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।

যদিও ডিটেকটিভ ইন্সপেক্টর মাইজাস্টিনা টামমিস্তো বলেছেন, ‘দোষমুক্তির অর্থ মানে ক্ষতির দায় থেকে মুক্তি নয়। ফিনল্যান্ডে ক্ষতিপূরণের জন্য কোনো ন্যূনতম বয়স নেই।’

এফসি হাকার চেয়ারম্যান মার্কো ল্যাকসোনেন বলেছেন, ক্ষতির খরচ এখনও হিসাব করা হয়নি, তবে তা ব্যাপক হবে। ভ্যালকেয়াকোস্কি শহরের মালিকানাধীন এই ভেন্যুর প্রতিনিধিরা জানিয়েছেন যে তারা যত দ্রুত সম্ভব পিচটি মেরামতের পরিকল্পনা করবেন।