শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ভারত বধে সেরা

স্পোর্টস ডেস্ক : আস‌ছে ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণের। শেষ মুহূর্তে দলগুলো নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে। কুড়ি ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা খেলছে ভারতের বিপক্ষে। 

নিউ চন্ডিগড়ে গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৫১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে টি-টোয়েন্টি সংস্করণে ভারতের বিপক্ষে সবচেয়ে সফল দল এখন প্রোটিয়ারা।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৩৩ ম্যাচে সর্বাধিক ১৩ জয় দক্ষিণ আফ্রিকার। ৩৭ ম্যাচে ১২ জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। ২৯ ম্যাচে সমান ১২ জয় ইংল্যান্ডের। ২৫ ম্যাচে ১০ জয় নিউজিল্যান্ডের, আর ৩০ ম্যাচে ১০ টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের বিপক্ষে গতকাল হয়েছে আরেকটি বিরল রেকর্ড। প্রথম দল হিসেবে ভারতের ১০ উইকেট তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। এর আগে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা ৯ উইকেট নেন ‘মেন ইন ব্লুদের’ বিপক্ষে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ৯ ব্যাটারকে আউট করেন পাকিস্তানের পেসাররা। 

Advertisement

মুল্লানপুরে গতকাল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯.১ ওভারে ১৬২ রানেই থেমে যায় স্বাগতিকরা।

রানের দিক দিয়ে ৫১ রানের পরাজয় ভারতের দ্বিতীয় সর্বোচ্চ হার। ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮০ রানের পরাজয় রান সংখ্যায় ভারতের সবচেয়ে বড় হার। 

ধর্মশালায় রবিবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানের বড় ব্যাবধানে হারায় ভারত।