শিরোনাম
◈ মুস্তাফা মনোয়ার মারা গে‌ছেন, পাপেট- টিভি-চিত্রকলা বহু মাধ্যমের শিল্পীর জীবন কেমন ছিলো  ◈ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় ইরান ◈ ১১ হাজার কো‌টি টাকার আশ্রয়ণ প্রক‌ল্পের ঘরে থাকছেন না আশ্রিতরা, বিক্রি করে দিয়েছেন অনেকে ◈ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ১৭ শিক্ষক বরখাস্ত ◈ ভারত ক্রিকেট দল আয়ারল্যান্ড সিরিজকে ‘পিকনিক ট্যুর’ ভেবেছিলো, কড়া সমালোচনা  রমেশের ◈ তামিম-‌চে‌তেশ্বর পূজারাসহ পাঁচ ক্রিকেটারকে আজীবন সদস্যপদ দিলো এমসিসি ◈ উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ◈ ‘নির্লজ্জ দুর্নীতির প্রশাসন’ : ট্রাম্পকে নিয়ে বাইডেনের তীব্র সমালোচনা ◈ এনসিপিতে বড় পরিবর্তন, ‘সুপার ইলেভেন’ থেকে হচ্ছে ‘সুপার সিক্স’ ◈ জ্বালানিসংকট ও উৎপাদন ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক শিল্প : দি ইকোনমিস্টের প্রতিবেদন

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটানিং অফিসার এস এম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।  

প্রত্যেকদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে চারটার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের ধারায়ান টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর আগে আগুন নিভিয়ে ফেলা হয়।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, জড়িতদের ধরতে অভিযান চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়