শিরোনাম
◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ ◈ ১০.৪৯ সেকেন্ডেও সেমিফাইনালে ইমরানুর ◈ কাবা‌ডি‌তে জাপানের কাছে হারেই শেষ বাংলাদেশের পদকস্বপ্ন ◈ সংকট কাটতেই ফের ধাক্কা, বিরূপ আবহাওয়ায় কমল এলএনজি সরবরাহ ◈ ৩০০ কোটি মূলধনে আসছে আরও চার ডিজিটাল ব্যাংক ◈ মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি ◈ মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন জটিলতা কাটছে, আগ্রহী চীনা ব্যাংক

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠ বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিজিবি’র গুলিতে নিহতদের পরিবার

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামের মাটি বিজিবি'র গুলিতে রক্তাক্ত হয়েছিল। ওই সময়ে প্রাণ ঝরেছিল শিশু শিক্ষার্থী সহ ৩ জন। আহত হয়েছিলেন শিশু-নারীসহ ১৭ জন।

দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে থমকে আছে ঘটনার আসল তদন্ত। সুষ্ঠ বিচার পায়নি নিহত ও আহদের পরিবাররা। সবশেষে ঘটনার সুষ্ঠ তদন্ত এবং ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তিভোগীর পরিবার ও তাদের স্বজন। বুধবার দুপুরে জেলার হরিপুর উপজেলার বহরমপুর গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি, প্রতিবাদ ও নিহতদের স্বরণে স্মরণ সভাতে এ দাবি জানান তারা।

গ্রামবাসীর অভিযোগ আদালতের আশ্রয় নিয়েও ফিরে আসতে হয়েছে। আবার ঘাতকরা ঠিকই প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এ ঘটনার এখনো সুরাহা হয়নি। ঘটনার এক বছরেও নিহত ও আহতদের পরিবার তেমন কোন আইনি সহযোগিতা পায়নি। উল্টো বিজিবি কর্তৃক মামলার শিকার হয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের।

উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগি পরিবাররা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। গেল এক বছর আগে জেলার হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে ২০১৯ সালে ১২ ফেব্রুয়ারি বিজিবি ও গ্রামবাসির মধ্যে সংঘর্ষে ঘটনায় বিজিবির গুলিতে নিহত হয় নবাব, সাদেক ও জয়নুল।

এ ঘটনা আহত হয় ১৭ জন। যাদের মধ্যে কারো হাত নেই, কারো পা নেই। পরিবারবর্গ নিয়ে অসহায় অবস্থায় জীবন-যাপন করছেন তারা। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ