শিরোনাম
◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চশিক্ষিতরাই জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আব্দুল্লাহ আল আমিন, ময়মনসিংহ প্রতিনিধি : শুক্রবার (৩১ জানুয়ারি) ময়মনসিংহের চরখরিচা জামিয়া মাহমুদিয়া আরাবিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

তিনি বলেন মাদ্রাসা শিক্ষাই দ্বীনের কথা, শান্তির বার্তা, ইসলামের সঠিক তথ্য পড়ানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে আরো বলেন, বাংলাদেশে ইসলাম প্রিয় তৌহিদী জনতা ধর্ম পালনে অন্যদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান কওমী মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি প্রদান করেছে। অবহেলিত কওমী মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও আলেমদের সাথে সরকারের সেতুবন্ধন তৈরি হয়েছে।

আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূঁইয়া, পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, স্থানীয় সরকারের উপ পরিচালক এ.কে.এম গালিভ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা প্রমুখ। সম্পদনা : রাকিবুল

  • সর্বশেষ