শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপীবাগে তাপস-ইশরাক সমর্থকদের মধ্যে মারামারি নয়, ধাক্কাধাক্কি হয়েছে, বললেন ইসি সচিব

অনলাইন রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাকে ‘ধাক্কাধাক্কি’ বলে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

রোববার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সংঘর্ষের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় পুলিশের বরাত দিয়ে ইসি সচিব বলেন, ‘পুলিশের রিপোর্টে দেখলাম, মারামারি বলতে যেটা বোঝায়, সেটা নয়। দুই গ্রুপই পুলিশকে না জানিয়ে মিছিল নিয়ে দুই দিক থেকে আসে। তারা এক মোহনায় মিলিত হয়েছে। তখন একটা ধাক্কাধাক্কি অবস্থার সৃষ্টি হয়েছে। পুলিশ বলেছে যে, আমাদের যদি আগে জানানো হতো, তাহলে এ ধরনের ঘটনা ঘটত না।’

প্রসঙ্গত, রোববার দুপুর ১টার দিকে রাজধানীর গোপীবাগের আর কে মিশন রোডে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যমকর্মীসহ দুই দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়।

সূত্র: দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ