শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৫:০৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ইশরাকের সাক্ষাত

শাহানুজ্জামান টিটু : ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা দক্ষিণে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে এসে সাক্ষাৎ করেন তিনি। এসময় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভিসির কাছ থেকে দোয়া এবং সহযোগিতা কামনা করেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার বাবা-মা ও বোন এখান থেকে পড়াশোনা করেছেন। আমি এখানে এসেছি আপনার কাছে দোয়া চাইতে। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিলো রাজনীতি করার। এজন্য মেয়র নির্বাচনে দাড়িয়েছি। আমি মেয়র নির্বাচিত হয়ে সিটি করপোরেশনের সকল সমস্যা নিয়ে কাজ করব। মানুষের সকল ধরনের অধিকার নিয়ে কাজ করব।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সিটি করপোরেশ নির্বাচনে প্রচারণার ১৪তম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেও বাংলার সামনে থেকে দিনের কর্মসূচী শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আখতারুজ্জামান ইশরাক হোসেনকে বলেন, এখানে আসার জন্য আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সামনের নির্বাচনে একটি সুষ্ঠু এবং সাবলীল পরিবেশ থাকবে।

এসময় ইশরাকেরে সঙ্গে সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক মোরশেদ হাসান খান, অধ্যাপক লুৎফর রহমান, সাবেক আহবায়ক অধ্যাপক আকতার হোসেন খান, অধ্যাপক ড. আবদুর রশিদ, বিএ যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ ছিলেন।

  • সর্বশেষ