শিরোনাম
◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ইজতেমার আখেরি মুনাজাতে অংশ নিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার থেকে টঙ্গীতে শুরু হয়েছিলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বের আখেরি মোনাজাত হয়েছে আজ রোববার। বিশ্ব ইজতেমার এই মোনাজাতে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও শাহরিয়ার নাফীস, সোহরাওয়ার্দী শুভসহ বেশ কয়েকজন জাতীয় ক্রিকেটার উপস্থিত ছিলেন এই মোনাজাতে। আজ (রোববার) বেলা ১২টার দিকে হওয়া আখেরি মোনাজাতে স্বশরীরে উপস্থিত থেকে দোয়া করেছেন সাকিব-নাফীসরা।

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাতেই ইজতেমা ময়দানে যোগ দেন জাতীয় ক্রিকেটাররা। তাদেরও আগে ইজতেমায় যোগ দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি ফিরে গেছেন আখেরি মোনাজাতের আগেই।

শনিবার রাতে ইজতেমা ময়দানে পৌঁছে বিদেশি তাবুতে অবস্থান করেছেন সাকিব আল হাসানসহ অন্যান্য ক্রিকেটাররা। বিশ্ব ইজতেমার (নিজামউদ্দিন মারকাজের) সুরা সদস্য গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম নিশ্চিত করেন জাতীয় দলের ক্রিকেটারদের আগমনের খবর।

সায়েম আরো জানান, নিজামউদ্দিন মারকাজের সা’দ অনুসারীদের আয়োজনে গত ১৭ জানুয়ারি (শুক্রবার) থেকে তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হয়েছিলো। ইজতেমার এ দফার আখেরি মোনাজাতে অংশ নিতে একদিন আগেই ক্রিকেটার মুশফিকুর রহিম, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফীস ইজতেমা ময়দানে পৌঁছান। তবে মুশফিকুর রহিম শনিবার রাতে জরুরি প্রয়োজনে ইজতেমা ময়দান থেকে চলে গেছেন।

মুশফিক জানান, শনিবার টঙ্গীর ইজতেমা ময়দানে গিয়েছিলাম। জরুরী কাজ থাকায় সন্ধ্যার পরই ইজতেমা স্থল থেকে চলে যেতে হচ্ছে। তাই আখেরি মোনাজাতে শরিক হতে পারবেন না বলে জানান মুশফিক।

  • সর্বশেষ