শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত ৯টায় বার্সা ২টায় রিয়াল মাঠে নামবে

স্পোর্টস ডেস্ক : স্পেনের দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লা লিগার ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে। রিয়ালের প্রতিপক্ষ গেতাফে আর বার্সেলোনার প্রতিপক্ষ এস্পানিওল।

শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা রিয়ালের ম্যাচ। আর শীর্ষে থাকা বার্সেলোনার ম্যাচ শুরু হবে রাত ২টায়।

লিগে সবশেষ তিন ম্যাচের একটিতেও জয় পায়নি রিয়াল। তিনটিই ড্র। গেতাফের বিপক্ষে যে করেই হোক জয় ছিনিয়ে আনার লক্ষ্য থাকবে তাদের। ম্যাচটিতে পুরো তিন পয়েন্ট পেলে টেবিলের শীর্ষে ওঠারও সুযোগ পেতে পারে মাদ্রিদ শহরের ক্লাবটি। সেক্ষেত্রে অবশ্য এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার হার কামনা করতে হবে তাদের।

এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি রিয়ালের উইঙ্গার মার্কো আসেনসিও ও এডেন হ্যাজার্ড। গেতাফের বিপক্ষে তাদের পাবেন না জিদান। শঙ্কা আছে মার্সেলো, লুকাস ভাসকেস ও হামেস রদ্রিগেসকে নিয়েও। এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় আগে থেকেই নেই অধিনায়ক সের্হিও রামোস।

এদিকে টানা দুই ড্রয়ের পর দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে জয় দিয়ে গেল বছর শেষ করে বার্সেলোনা। এই জয়ই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করেছে তাদের। এরনেস্তো ভালভেরদের দল পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা এস্পানিওলের বিপক্ষেও জয় পাবে বলে সমর্থকদের প্রত্যাশা।

এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড উসমানে দেম্বেলে ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো। অনিশ্চয়তা আছে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগানকে নিয়েও। ফলে এস্পানিওলের বিপক্ষে তাদেরকে পাচ্ছেন না বার্সেলোনা ভালভেরদে। তবে আক্রমণভাগের দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের কোনো সমস্যা নেই।

নতুন বছরে লিগের শিরোপার লড়াই বার্সেলোনা ও রিয়ালের মধ্যে দারুণভাবে জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আঠারোটি করে ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে সেভিয়া। চতুর্থ স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩২। -ইয়াহু স্পোর্টস

  • সর্বশেষ