শিরোনাম
◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী ◈ লাইসেন্স ছাড়া ঢাকায় রিকশা নয়, আসছে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা ◈ সিটি থেকে পৌরসভা, চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম ◈ শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৮, তদন্তের মাধ্যমে দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে: আমির খসরু ◈ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান ◈ দেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে কী করছে সরকার? ◈ তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ ◈ ‘দেশকে নতুন পথে নিতে বিপ্লব দরকার’, ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের (ভিডিও) ◈ একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ◈ তারেক রহমানের দিল্লি সফর নিয়ে মরিয়া ভারত, সম্পর্ক স্বাভাবিক করতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা!

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে বিগ স্কোরিং ম্যাচ হওয়ায় সন্তুষ্ট প্রধান নির্বাচক

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতে একেবারেই রান হচ্ছিলো না। এরকম লো স্কোরিং ম্যাচ টি-টোয়েন্টি লিগ জমাতে পারে না। তাই আয়োজকরা চাইছিলো বড় রানের ম্যাচ। ঢাকায় প্রথমপর্ব শেষে চট্টগ্রামে রান ফিরবে এমন আশা করেছিলেন বিপিএল গভর্নিংবডি। হয়েছেও তাই। সাগরিকায় সবগুলো ম্যাচই ছিলো বিগ স্কোরিং। আর তাতে খুশি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এবারের বিপিএলে ১১টি ম্যাচে ১৮০ বা তারও বেশি রান হয়েছে, এর মধ্যে নয়টি ম্যাচই চট্টগ্রামে হয়েছে। এ ছাড়া পাঁচটি ম্যাচে দুই শতাধিক রানের স্কোর হয়েছে, যার সবগুলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সম্প্রতি সাংবাদিকদের নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি রান হোক, এটা সবাই চায়। এ ক্ষেত্রে চট্টগ্রাম পর্ব সফল। এখানে দর্শক ম্যাচ উপভোগ করেছে। পাশাপাশি বেশি রান হলে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়ে।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন ভেন্যুতে ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জটাও ভিন্ন হয়। ঢাকায় ব্যাটসম্যানদের রান পেতে সংগ্রাম করতে হয়েছে, কিন্তু তারা চট্টগ্রামে ভালো করেছে। তারা সিলেটে চ্যালেঞ্জিং উইকেটের মুখোমুখি হতে পারে।’

বেশ কয়েকজন তরুণ এবারের বিপিএলে ভালো করছেন। এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘জাতীয় দলে সুযোগ পেতে তাদের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। কয়েকজন তরুণ দারুণ করছে। কিন্তু তাদের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা দেখেছি, অনেকেই ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও আন্তর্জাতিক ম্যাচে খারাপ করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়