শিরোনাম
◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বৈভবদের ভবিষ্যৎ বাছাইয়ে নির্বাচক হওয়ার দৌড়ে ১৫ জন, তালিকায় বাংলার সৌরাশিস

‌স্পোর্টস ডেস্ক : ভারতের ভবিষ্যৎ ক্রিকেটার খুঁজে নেওয়ার দায়িত্ব কার কাঁধে উঠবে? অনূর্ধ্ব পর্যায়ের দলের নির্বাচক হতে দৌড়ে নেমেছেন ১৫ জন। তাঁদের মধ্যে থেকে পাঁচ জনকে বেছে নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নির্বাচক হওয়ার দৌড়ে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রমেশ পাওয়ার, প্রবীণ কুমারের পাশাপাশি বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়িও।

স্পোর্টস্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ১৫ জনকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে বিসিসিআই। বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি এই সাক্ষাৎকার নেবে। কমিটির নেতৃত্বে রয়েছেন অশোক মলহোত্র। সাক্ষাৎকারের পর পাঁচ জনকে নির্বাচক হিসেবে নিয়োগ করা হবে।

তালিকায় রয়েছেন রমেশ পাওয়ার ও প্রবীণ কুমারের মতো পরিচিত মুখ। ভারতের হয়ে খেলা পাওয়ার আগে মহিলা ক্রিকেট দলের কোচের দায়িত্বও সামলেছেন। অন্য দিকে, ক্রিকেট ছাড়ার পর পুলিশে যোগ দিয়েছিলেন প্রবীণ। এ বার তাঁরাও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রতিভা বেছে নেওয়ার দায়িত্ব পেতে আগ্রহী।

সৌরাশিস ছাড়াও নির্বাচক হওয়ার দৌড়ে রয়েছেন সুদীপ ত্যাগী ও দেবেন্দ্র বুন্দেলার মতো প্রাক্তন ক্রিকেটারেরা। বাংলার হয়ে খেলা সৌরাশিস বয়সভিত্তিক ক্রিকেটে কোচিংও করিয়েছেন। ফলে ছোটদের ক্রিকেটের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে।

গত ২৪ অগস্ট বিজ্ঞপ্তি দিয়ে বয়সভিত্তিক দলের নির্বাচক নিয়োগের কথা জানিয়েছিল বিসিসিআই। পাঁচ জন নির্বাচকের দায়িত্ব হবে ভারতের ছোটদের দল গঠন করা এবং বয়সভিত্তিক ক্রিকেটের উপর নিয়মিত নজর রাখা। তাঁদের হাত ধরেই ভবিষ্যতের প্রতিভাদের উঠে আসার পথ তৈরি হবে।

  • সর্বশেষ