শিরোনাম
◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাগদান ভেঙে দেওয়ার দু’মাসেই ইউটার্ন! ‌ক্রিকেটার পৃথ্বীর সঙ্গে ফের আকৃতি, বললেন ‘ভুল বুঝেছিলাম’

স্পোর্টস ডেস্ক : বাগ্‌দান ভেঙে দেওয়ার দু’মাসের মধ্যেই সিদ্ধান্ত বদল! ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’র সঙ্গে ফের সম্পর্কে জড়ালেন আকৃতি অগ্রবাল। গত সেপ্টেম্বরে বাগ্‌দান ভাঙার ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার জানালেন, কাছের কয়েকজনের কথায় ভুল বুঝেই সম্পর্ক থেকে সরে এসেছিলেন।

সমাজমাধ্যমে এক পোস্টে আকৃতি জানিয়েছেন, তাঁদের সম্পর্ক নিয়ে এমন কিছু মানুষের কথা শুনেছিলেন, যাঁরা নিজেদের দু’জনের চেয়েও সম্পর্কটি ভালো বোঝেন বলে মনে হয়েছিল। তাঁদের কথায় প্রভাবিত হয়েই বাগ্‌দান ভাঙার সিদ্ধান্ত নেন তিনি। তবে পৃথ্বীর সঙ্গে সরাসরি কথা না বলেই এমন সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছিল বলে এখন মনে করছেন আকৃতি। -- আনন্দবাজার

নিজের সিদ্ধান্তের দায়ও নিয়েছেন তিনি। আকৃতির বক্তব্য, পরে দু’জনে নিজেদের মধ্যে কথা বলেছেন, একে অপরকে বুঝেছেন। তার পরেই ফের একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। নিজেদের সম্পর্ক এগিয়ে নিতে অন্য কারও পরামর্শের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন আকৃতি।

চলতি বছরের ৮ মার্চ পৃথ্বী ও আকৃতির বাগ্‌দান হয়েছিল। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর আকৃতি জানান, ভবিষ্যতের লক্ষ্য, দায়িত্ব ও পরিস্থিতির পার্থক্যের কারণে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় দু’জনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রেখেই সম্পর্ক থেকে সরে আসার কথা জানিয়েছিলেন তিনি।

বিচ্ছেদের ঘোষণার সময় ব্যক্তিগত বিষয় নিয়ে জল্পনা না ছড়ানোর অনুরোধও করেছিলেন আকৃতি। কিন্তু দু’মাস না পেরোতেই ফের সিদ্ধান্ত বদল। আপাতত পুরোনো ভুল বোঝাবুঝি সরিয়ে রেখে পৃথ্বীর সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে চান তিনি।

  • সর্বশেষ