স্পোর্টস ডেস্ক : এতোটা সহজে জিতবে আর্সেনাল প্রথমার্ধের খেলা দেখে তা মনে হয়নি। এই ম্যাচে রক্ষণাত্মক খেলার কারণে অনেকটা সময় আর্সেনালকে বেঁধে রাখতে পেরেছে লিল। তবে বিরতির পর আর পারল না তারা। বড় জয় নিয়েই মাঠ ছাড়ল ইংলিশ চ্যাম্পিয়নরা।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে কোচ মিকেল আর্তেতার দল।
ইউরিয়েন টিম্বার দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান এবেরেসি এজে। তৃতীয় গোলটি করেন বুকায়ো সাকা।
লড়াই কতটা একপেশে ছিল, তা অন্যান্য পরিসংখ্যানেও পরিষ্কার। ৫৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে আর্সেনাল গোলের জন্য ১৬টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে। লিল চারটি শট নিলেও, একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
দুই ম্যাচে দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে আছে আর্সেনাল। সমান দুটি করে জয়ে ৬ পয়েন্ট করে নিয়ে গোলের হিসেবে বার্সেলোনা শীর্ষে ও স্পোর্তিং দুইয়ে আছে।