শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০২:১০ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার জামিন শুনানিকে সামনে রেখে বৃহস্পতিবার মাঠে থাকবে আওয়ামী লীগ

সমীরণ রায়: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন শুনানিকে সামনে রেখে বৃহস্পতিবার আদালতের আশাপাশসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহাড়া দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।একই সঙ্গে দলটির মহানগর দক্ষিণের নেতাকর্মীরা মাঠে থাকবে।মাঠে থাকবে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, আমরা রাজপথে অবশ্যই থাকবো।সকাল থেকে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান নেবে।কোনো অরাজগতার খবর পেলে সেখানে আমরা ছুটে যাবো।এছাড়াও থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা শতর্ক অবস্থানে থাকবে।

আওয়ামী স্বেচ্ছাবেক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, খালেদা জিয়ার মামলার শুনানিকে সামনে রেখে বিএনপি যদি কোনো নাশকতা করে, তা কঠোরভাবে দমন করা হবে।আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে।তাদের যে নাশকতা প্রতিহত করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, বিএনপি যদি খালেদা জিয়ার মামলার শুনানিকে সামনে রেখে কোনো অপ্রিতিকর বা নাশকতা ঘটাতে চায়।তার বিরুদ্ধে জনগণের যান-মালের নিরাপত্তার স্বার্থে আমার মাঠে থাকবো।কোনো ধরনের জ্বালাও-পোড়াও করার সুযোগ দেয়া হবে না।

  • সর্বশেষ