শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:২৪ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিমন্ত্রী টুকুর ব্যক্তিগত কর্মকর্তা মোখলেস কারাগারে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর ব্যক্তিগত কর্মকর্তা এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য মোখলেস মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

২০১৭ সালে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সোমবার ওই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার আইনজীবী রুবেল খান সমকালকে বলেন, ২০১৭ সালের একটি ‘গায়েবি’ মামলায় ২০২৩ সালে মোখলেস মিয়াকে সাজা দেওয়া হয়েছিল। ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার জামিনের জন্য চেষ্টা করা হচ্ছে।

আইনজীবী জানান, গত আওয়ামী লীগ সরকারের আমলে মোখলেস মিয়ার বিরুদ্ধে ১০টির বেশি রাজনৈতিক মামলা হয়েছিল। এসব মামলার কয়েকটি থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন।

আইনজীবীর দাবি, ২০২৪ সালের নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তড়িঘড়ি করে শতাধিক মামলায় সাজা দেওয়া হয়েছিল। মোখলেস মিয়ার বিরুদ্ধে করা মামলাতেও একইভাবে সাজা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ