শিরোনাম
◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও)

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দা দল কর্তৃক প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ২০টি স্বর্ণবার আটক!

সুজন কৈরী : দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর BG148 ফ্লাইটযোগে আগত যাত্রীর কাছে স্বর্ণবার থাকতে পারে মর্মে কাস্টমস গোয়েন্দা দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অভিযান চালায়। পরবর্তীতে NSI, DGFI এবং APBN এর উপস্থিতিতে উপর্যুক্ত পলিথিনের ভেতর থেকে ২০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

রোববার (৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালকের নির্দেশে এ অভিযান চালানো হয় এবং ঘটনা স্থল থেকে অহিদুল আলম নামের এক দুবাই প্রবাসীকে আটক করা হয়।তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা

কাস্টমস গোয়েন্দা দল বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রী দুবাই থেকে চট্টগ্রাম হয়ে একই এয়ারলাইন্সের ভিন্ন একটি ডমেস্টিক ফ্লাইটে ঢাকা যাওয়ার জন্য বিমানবন্দরের ১নং লাউঞ্জে অপেক্ষমাণ ছিলো। অভিযানের এক পর্যায়ে কাস্টমস গোয়েন্দা দল ১নং লাউঞ্জে অবস্থানরত এক যাত্রীকে চ্যালেঞ্জপূর্বক তল্লাশি চালিয়ে তার পরিধেয় জ্যাকেটের পকেট থেকে কালো পলিথিনের ভেতর ট্যাপ দিয়ে মোড়ানো অবস্থায় কিছু স্বর্ণবার দেখতে পায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম-এর তৎপরতায় প্রায় এক কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি এবং চোরাচালান রোধ করা সম্ভব হয়েছে।যাত্রীসহ উদ্ধারকৃত স্বর্ণবারসমূহের ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান কাস্টমস গোয়েন্দা দল।

উদ্ধারকৃত স্বর্ণবারের মোট ওজন ২ কেজি ৩৩৩গ্রাম, যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা

  • সর্বশেষ