শিরোনাম
◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৭:৫২ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর প্রেসক্লাবে নয়, যা হবে রাস্তায় হবে, বললেন গয়েশ্বর

শিমুল মাহমুদ : নেতাদের নির্দেশের অপেক্ষায় না থেকে কর্মীদেরকে মাঠে নামার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নেতারা অনেক সময় নির্দেশ দিতে পারেন না। তাই বলে কর্মীদের বসে থাকলে চলবে না। ৭১ সালেও নেতারা নির্দেশ দিতে পারেননি। তখন অখ্যাত একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কেউ প্রশ্ন করেনি তুমি কে ঘোষণা দেওয়ার। সবাই ঘোষণার সাথে সাথে যুদ্ধে নেমেছিলো।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

আর প্রেসক্লাবে আলোচনা করার সুযোগ নেই উল্লেখ করে গয়েশ্বর বলেন, আমাদের এখন সময় হয়েছে রাস্তায় নামার। আদালতের মাধ্যমে নেত্রীর মুক্তি হবে না, এটা বুঝে গেছি। সুতরাং, আপনাদের যদি প্রাণের দাবি ও আকাঙ্খাবোধ তীব্র হয় খালেদা জিয়ার মুক্তি চাই, তাহলে আপনারা প্রস্তুত হন। কারো আশা ভরসার ওপর নির্ভর না করে। নেতা ডাকলো কি ডাকলো না সেটা দেখার দরকার নেই। আমার অধিকার আছে খালেদা জিয়ার মুক্তির জন্য পথে নামার।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ কিংবা দল নিশ্চয়ই বিষয়টা বিবেচনায় রাখবেন। বিষয়টা আর দীর্ঘ সময় অপেক্ষা করার নয় এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। দল ভুল করবে বলে আমি মনে করি না, আপনারা প্রস্তুত থাকেন। সুতরাং আর এই প্রেসক্লাবে নয়, যা হবে রাস্তায় হবে।

তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাহেদুল ইসলাম লরেন’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব:) মো: হানিফ, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়