শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৯, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৯, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি কর্মীদের নিয়োগ দেবে না ব্যাঙ্গালুর

ডেস্ক রিপোর্ট : ভারতের ব্যাঙ্গালুরের বিভিন্ন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কোনও বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেয়া হবে না। কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড়ের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যায়যায়দিন, দ্য টাইমস অব ইন্ডিয়া

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে বিভিন্ন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে শহরটির প্রধান টেক করিডোর হিসেবে খ্যাত হোয়াইটফিল্ড, মারাথাহলিস্ন এবং ইলেকট্রনিক্স সিটির নিয়োগদাতা এজেন্সিগুলোকে জানিয়ে দেয়া হয়েছে, বাংলাভাষী গৃহপরিচারিকা, নিরাপত্তারক্ষী বা অন্য কর্মীদের যেন তাদের অ্যাপার্টমেন্টে পাঠানো না হয়। অ্যাপার্টমেন্ট কমপেস্নক্সগুলোর বাসিন্দারা জানিয়েছেন, অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের নির্দেশনা দেয়া হয়েছে, আইনি জটিলতা এড়াতে তারা যেন বাংলা ভাষীদের নিয়োগ না দেন।

ভারতরে একটি সংবাদ মাধ্যেমের অনুসন্ধানে জানা যায়, বহু স্থানীয় বাসিন্দা ইতোমধ্যে নিয়োগদাতা প্রতিষ্ঠান, শহরের রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের দায়িত্বে থাকা ব্রুহাট ব্যাঙ্গালুর মহানগর পালিকা (বিবিএমপি) এবং শহরের পুলিশ কমিশনারের কাছে অসংখ্য ইমেইল পাঠিয়েছেন। এসব মেইলে তারা যাদের অভিবাসী বাংলাদেশি কর্মী হিসেবে সন্দেহ করছেন তাদের উল্লেখ রয়েছে।

মারাথাহলিস্নর মুন্নেকোলালার রোহান বসন্ত অ্যাপার্টমেন্টের বাসিন্দা দেবায়নি বসু বলেন, আমাদের অ্যাপার্টমেন্ট চেয়ারপারসন বাঙালি কর্মী নিয়োগ না দেয়ার জন্য বলেছেন। কেননা, এটি আমাদের কমিউনিটিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষার মধ্যে খুব মিল রয়েছে। এমনকি আমরা সহজেই বাংলাদেশিদের চেয়ে ভালো বাংলা বলতে পারি না। মারাথাহলিস্নর মুন্নেকোলালার রোহান বসন্ত অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রভু পাতিল। তিনি বলেন, কমপ্লেক্সের অনেক বাঙালি (পশ্চিমবঙ্গ থেকে আসা) পরিবার বাংলাদেশি বুয়া রেখেছে। আমরা সেসব পরিবারকে অবিলম্বে এসব কর্মীর আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে বলেছি। তিনি আরও বলেন, আমরা প্রায় ১০০ জন বাংলাভাষী গৃহকর্মী শনাক্ত করেছি। কাল আমরা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাঙালি সমিতিকে নিয়ে বসবো এবং এই কর্মীদের সঙ্গে কথা বলবো।

ব্যাঙ্গালুরু অ্যাপার্টমেন্টস ফেডারেশনের প্রেসিডেন্ট মুরালিধর রাও দাবি করেন, তার সংগঠন থেকে অ্যাপার্টমেন্ট সংস্থাগুলোকে এ ধরনের কোনও নির্দেশনা দেয়া হয়নি। তবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা সজাগ নই। কিছু অ্যাপার্টমেন্ট হয়তো এটা করেছে। প্রতিটি অ্যাপার্টমেন্টই অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ওপর ধরপাকড়ের প্রেক্ষিতে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে।
এমআই

  • সর্বশেষ