শিরোনাম
◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী ◈ মালদ্বীপকে হারিয়ে ভারত সা‌ফের সেমিফাইনালে  ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলেরা নয়, মেয়েরাই বৃদ্ধ পিতা-মাতার সেবাযত্ন বেশি করেন!

নিউজ ডেস্ক: সব সন্তানই বাবা-মায়ের কাছে অতি আদরের কিন্তু বৃদ্ধ বয়সে বাবা-মায়ের ভরসা থাকে শুধু তাদের ছেলে সন্তানের প্রতি। কারণ মেয়ে সন্তান বিয়ের পর অন্যের ঘরের দায়িত্ব পালনে ব্যস্ত থাকে। ঢাকা রিপোর্ট

তাই তাদের বিশ্বাস, ছেলেরাই বৃদ্ধ বয়সে তাদের নিরাপত্তা ও সেবার দায়িত্ব নিবে। কিন্তু এক গবেষণায় এই ধারণাটিকে ভুল প্রমাণিত করা হয়েছে। গবেষকরা ৫০ উর্ধ্ব ২৬,০০০ লোকের উপর স্টাডি করে যে তথ্য পায়েছেন ভিন্ন ধারণা।

একটা মেয়ে মাসে ১২.৩ ঘন্টা সময় দেয় তার বৃদ্ধ বাবা-মায়ের পরিচর্চায় আর বিপরীতে একটা ছেলে দেয় ৫.৬ ঘন্টা। একটা মেয়ে তার ছেলে-মেয়ে, চাকরি এবং সংসারের হাজারটা সমস্যা সামলিয়ে কোনো বোন, কাজের মেয়ে কিংবা অন্যকারো সাহায্য ছাড়াই বৃদ্ধ পিতা-মাতার সেবা যত্ন করেন। ছেলেরা যে সেবা-যত্ন তাদের বাবা-মাকে করে সেটাও অন্য কারো সহায়তা নিয়ে, সেটা ছোট বোন, স্ত্রী কিংবা কাজের লোকেরও হতে পারে।

যুগের পর যুগ ভ্রান্ত একটা চিন্তা মাথায় রাখার চেয়ে ঝেড়ে ফেলাই ভালো। মেয়ে হোক, ছেলে হোক সন্তানকে লালন করুন সমান স্নেহ মমতায়। কারণ মেয়েরাই বৃদ্ধ বয়সে বাবা-মায়ের খেয়াল বেশি রাখেন। মেয়েরা নিজের সংসারের হাজারটা সমস্যা সামলিয়ে ঠিকই বৃদ্ধ বাবা-মাকে সেবা-যত্ন করার চেষ্টা করে যাচ্ছেন। ততোটা কখনোই ছেলেরা করেন না। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ