শিরোনাম
◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলংকার পর এবার ভারতে যাচ্ছে নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান

ইসমাঈল হুসাইন ইমু : শ্রীলংকায় গত ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের প্রশিক্ষণ সফর শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান গত মঙ্গলবার দুপুরে ভারতের উদ্দেশ্যে কলম্বো নৌ জেটি ত্যাগ করেছে। জাহাজটি জেটি ত্যাগের সময় শ্রীলংকা নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার সু-স্বজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানায়। এ সময় শ্রীলংকান নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার প্রতিনিধি ও কলম্বোতে নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর -আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

জাহাজটি পরবর্তী প্রশিক্ষণের অংশ হিসেবে আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বিশাখাপত্তমে পৌঁছবে বলে আসা করা হচ্ছে। সেখানে ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। শ্রীলংকা প্রশিক্ষণ সফর উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর বানৌজা সমুদ্র অভিযান ও শ্রীলংকায় নিয়োজিত বাংলাদেশে হাই কমিশন জাহাজে শ্রীলংকান নৌবাহিনীর সম্মানে এক ডিনারের আয়োজন করেন। উক্ত ডিনারে প্রধান অতিথি হিসেবে শ্রীলংকান প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের সচিব জেনারেল (অব.) এসএইচএস কট্টেগোদা উপস্থিত ছিলেন। ওইদিন সন্ধ্যায় শ্রীলংকা নৌবাহিনীর পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সফরকালে শ্রীলংকা নৌবাহিনীর জুনিয়র অফিসাররা বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন। এছাড়া বানৌজা সমুদ্র অভিযান এর অধিনায়ক শ্রীলংকার পশ্চিমাঞ্চাল নৌ কমান্ডার রিয়ার এডমিরাল সুমিত ওয়েরা সিং এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। গত ১ সেপ্টেম্বর নৌবাহিনীর প্রশিক্ষণার্থী, কর্মকর্তা, ক্যাডেট, নাবিকসহ বিভিন্ন মন্ত্রাণালয়/ বাহিনী/ সংস্থা থেকে মোট ২৫৭ জন সদস্য নিয়ে বানৌজা সমুদ্র অভিযান চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে।

  • সর্বশেষ
<