শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ০২:৪২ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ, সরকার নাকি হারাম, শুধু সরকারি সুযোগ সুবিধায় আরাম: আশরাফুল আলম খোকন

ফেসবুক থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমাদের সময় ডট কমের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘প্রথমে বললেন, এই সরকার অবৈধ, সেই ২০১৪ সাল থেকে বলেই যাচ্ছেন। বললেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই যাবেন না, কিন্তু স্থানীয় সরকারসহ প্রায় সব নির্বাচনেই মহাসমারোহে গেলেন।

এমনকি ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও গেলেন জামাতি বামাতীদের নিয়ে ঐক্য করে। হেরে গিয়ে পরে বললেন, এই নির্বাচন মানিনা। বাতিল করে নতুন নির্বাচন দিতে হবে।

আবারো এই সরকারকে বললেন অবৈধ, সংসদকেও বললেন অবৈধ। জানিয়ে দিলেন তাদের হারাধনের ৬টি ছেলে শপথও নিবেন না।

অবশেষে ওই অবৈধ (!) সংসদে যাবার জন্য শপথও নিলেন, সংসদেও গেলেন। গিয়েই হাস্যকরভাবে বলতে থাকলেন এই সংসদও অবৈধ।

তাদের ভাষায় সংসদ হারাম, সরকারও নাকি হারাম
শুধু সরকারি সুযোগ সুবিধায় আরাম।

আমি পূর্বাচলের ১০ কাঠা প্লটের আবেদন নিয়ে কিছু বলিনাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়