শিরোনাম
◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০১:৪০ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলে যাওয়ার পর নভোচারীরা স্মৃতিশক্তি হ্রাস ও বিষণ্ণতায় পড়তে পারেন, আশঙ্কা বিজ্ঞানীদের

রাশিদ রিয়াজ : মার্কিন বিজ্ঞানীরা বলছেন, আগামী দুই দশকের মধ্যে নভোচারীরা মঙ্গলে যাত্রা শুরুর কথা থাকলেও তারা তাদের শারীরিক সমস্যা নিয়ে চিন্তিত। কারণ সাম্প্রতিক এক সমীক্ষা বলছে মঙ্গল থেকে ফিরে আসার পর তাদের স্মৃতি শক্তি হারিয়ে ফেলতে পারেন তারা। এমনকি বিষণ্ণতায় ভুগতে পারেন। কোরোনিকের প্রভাব ছাড়াও নিম্ন মাত্রার বিকিরণে এধরনের শারীরিক সমস্যায় ভুগবেন তারা। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একদল গবেষক করোনিক ও বিকিরণের ইঁদুরের ওপর কি প্রভাব ফেলে তা দেখেই তা নভোচারীদের এধরনের বিপাকে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন। ডেইলি সাবা
ইনিউরো ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা বলছেন, ৬ মাস ধরে ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে তারা দেখতে পেয়েছেন প্রানিটির মষিÍষ্কে তা এমন নেতিবাচক প্রভাব পড়ে যে স্মৃতিশক্তির বেশ ক্ষয় ঘটে। মস্তিষ্কের যে অংশ শিখতে ও মনে রাখতে সাহায্য করে তা মঙ্গলের পরিবেশে বিঘ্ঘিনিতœত হয়। নভোচারীদেরও অন্তত ৬ মাস মঙ্গল অভিযানে থাকতে হবে।

নাসা মঙ্গল যাত্রার প্রস্তুতি নিচ্ছে কিন্তু নভোচারীদের স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে সজাগ করে দিয়েছেন ওই গবেষক দল। মানব মস্তিষ্কের ‘আমিগডালা’ নামে একটি অংশ কোনো কিছু মনে আনতে প্রত্যক্ষভাবে সাহায্য করে যা বিকিরণে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এসব ক্ষতিকর উপসর্গ থেকে নভোচারীদের রক্ষার উপায় এখনো বের করতে পারেননি বিজ্ঞানীরা। ফলে নভোচারীরা যখন মঙ্গলগ্রহের বিশেষ পরিবেশ থেকে ফিরে আসবেন পৃথিবীতে তখন তারা এক ভিন্ন পরিবেশে এসে কার্যত বেশ কিছু স্বাস্থ্যজনিত ক্ষতির মোকাবেলায় পড়বেন।

  • সর্বশেষ