শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৫:২৯ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ঈদে ঘরমুখো ডেঙ্গু আক্রান্তদের শনাক্তকরণে বাস ও রেলস্টেশনে থাকবে সার্ভিস ডেস্ক

মাহফুজ নান্টু, কুমিল্লা : জেলা ও উপজেলায় ৫২ বাসস্ট্যান্ডে এবং ৭ টি রেলওয়ে স্টেশনে এ হেল্পডেস্ক স্থাপন করা হবে। হেল্পডেস্কগুলো থেকে ডেঙ্গু রোগী শনাক্তকরণসহ সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হবে। গত মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এসব তথ্য জানান।

তিনি বলেন, এ মুহূর্তে সচেতনতাই পারে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা করতে। এমন সচেতনতার বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের উপপরিচালকদের সমন্বয়ে নগরীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কায়জার মোহাম্মদ ফারবী, মো. আজিজুর রহমানসহ সংবাদকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়