শিরোনাম
◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ০১:৪৭ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়ে মুক্তিযুদ্ধ হয় না, লাগে সশস্ত্র বিপ্লব, বললেন কর্নেল অলি

শিমুল মাহমুদ : পাকিস্তানি সেনাবাহিনীর কাছে খালেদা জিয়া সম্মান পেলেও নিজ দেশের লোকের কাছে তা পাচ্ছেন না। যারা জাতির পিতার সন্তান দাবি করেন, তাদের কাছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সম্মান নেই। শুক্রবার বিকালে তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ এসব কথা বলেন।

সেনাবাহিনীর লোকেরা মুক্তিযুদ্ধ শুরু না করলে কেউ মুক্তিযুদ্ধে যেতে পারতেন না দাবি করে অলি আহমেদ বলেন, লাঠিসোঁটা নিয়ে মুক্তিযুদ্ধ হয় না। সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়ে মুক্তিযুদ্ধ হয় না। লালদিঘির মাঠে বক্তব্য দিয়ে মুক্তিযুদ্ধ হয় না। মুক্তিযুদ্ধের জন্য সশস্ত্র বিপ্লব লাগে। এই বিপ্লব আমরা জিয়াউর রহমানকে নিয়ে ৮ম রেজিমেন্ট শুরু করেছিলাম। সেই সম্মানটুকুই খালেদ জিয়াকে দেখানো উচিত। কারণ, তিনিও একজন মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন।

তিনি আরও বলেন, পাকিস্তানি সেনারা খালেদা জিয়াকে সম্মান দেওয়ার কারণ হলো, সেখানে কর্নেল নিয়াজি। যিনি ছিলেন জিয়াউর রহমানের প্রথম অধিনায়ক। প্রথম অধিনায়ক হলেন বাবার মতো আর সেই ব্যাটালিয়নের অন্যরা হলেন সন্তানের মতো। অফিসারদের স্ত্রীরা ছিলেন তার মেয়ের মতো।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের অনুরোধ করবো, খালেদা জিয়ার বয়স, অবদান ও জিয়াউর রহমানের অবদান বিবেচনা করে তাকে অবিলম্বে চিকিৎসার জন্য মুক্তি দেবেন।

জনগণের বসে থাকার সময় শেষ উল্লেখ করে অলি আহমদ বলেন, ‘ দেশের ক্ষতি হয় এমন কোনও কর্মকাণ্ড আমরা সমর্থন করি না। আপনারা ছোট ছোট মিছিল-মিটিং করুন। খালেদার মুক্তি ও পুননির্বাচনের দাবিতে সোচ্চার হোন।

শেখ হাসিনার বিদেশ সফরের সমালোচনা করে অলি আহমেদ বলেন, ‘ দেশে ডেঙ্গুর মতো ভয়াবহ পরিস্থিতি, অথচ প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করছেন। তিনি কেন বিদেশে অবস্থান করছেন, দেশের মানুষ তা জানেন না।

অলি আহমেদ বলেন, ‘আগামী ৬ আগস্ট জাতীয় মুক্তিমঞ্চের ব্যানারে দেশের সামগ্রিক বিষয়ে সেমিনার করা হবে। এখানে অর্থনীতি, রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ওপর বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ২০ দলীয় জোট শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জমিয়তে উলামায়ে ইসলামের মুনির হোসেন কাসেমী, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, এলডিপির যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম প্রমুখ।
সম্পাদনা : ইসমাঈল ইমু/ মিঠুন রাকসাম

  • সর্বশেষ