শিরোনাম
◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ ◈ ১০.৪৯ সেকেন্ডেও সেমিফাইনালে ইমরানুর

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামিম কবিরকে শ্রদ্ধা জানিয়ে শেষ ম্যাচ কালো ব্যাজ পড়ে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : গতকাল পৃথিবী ছেড়ে চলে গেলেন বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক শামিম কবির। সোমবার সকালে ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক এই অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ দল।

সোমবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এর আগে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, ‘জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবিরের মৃত্যুতে আমরা শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যা যা করা প্রয়োজন সব করা হবে।’

শামিম কবির ১৯৭৭ সালের জানুয়ারিতে সফরকারী এমসিসি দলের বিপক্ষে তৎকালীন বিসিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন। ৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচটিই ছিলো বাংলাদেশ জাতীয় দলের প্রথম ম্যাচ।

এর আগে ৪৫ জন খেলোয়াড়কে নিয়ে ক্যাম্প আয়োজন করছিলো বিসিবি। তবে সেই তালিকায় নাম ছিলো না শামিম কবিরের। প্রথমে নাম না থাকলেও পরে নাটকীয়ভাবে দলের অধিনায়ক করা হয় তাকে। মূলত তার ক্রিকেটীয় জ্ঞানের ওপর ভরসা রেখেই তাকে অধিনায়ক করা হয়েছিলো।
সম্পাদনা : কাজী নুসরাত

  • সর্বশেষ