শিরোনাম
◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ ◈ ৩০০ ফুট সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ডাকাতি নয়, আসলে কী ঘটেছিল ভিডিও নিয়ে ডিএমপির ব্যাখ্যা ◈ ডিম, কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন (ভিডিও) ◈ দীর্ঘ ২৪ বছর পর প্যারোলে মুক্তি, পরিবারের কাছে ফিরলেন বাদল ফরাজী ও আফজাল ◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ ◈ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ যেভাবে মার্কিনিদের ফাঁদে ফেলার চেষ্টা করছেন সন্দেহভাজন চীনা গোয়েন্দারা!

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোডসকে বাদ দেয়ার কারণ জানালেন পাপন

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপের পরেই চাকরি হারাচ্ছেন প্রধান কোচ স্টিভ রোডস এমন গুঞ্জন শোনা গিয়েছিলো আসরের মাঝপথেই। বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফেরার এক দিন পরেই সেই গুঞ্জন সত্যিতে পরিণত হয়ে গেলো। চুক্তি শেষ হওয়ার আগেই রোডসকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কেনো রোডসকে বাদ দেয়া হয়েছে এতোদিন সেটার কারণ পরিস্কারভাবে জানা যায়নি। বুধবার সেই কারণ জানালেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে টাইগার ক্রিকেটারদের লম্বা ছুটি স্বাভাবিক ভাবে নেননি বিসিবি সভাপতি। ক্রিকেটাররা যে ইংল্যান্ডে ছুটিতে রয়েছে তা তিনি জানতেন না। রোডসের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণগুলোর মধ্যে এটা অন্যতম, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাঁচ দিনের ছুটি দেয়া, বিশ্রাম দিতেই পারে। বিশ্রাম আর ছুটি দুই জিনিস। বিশ্বকাপে আমাদের সামনে তখন ভারত-পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষ। অথচ খেলোয়াড়রা ইউরোপে বেড়াতে যাচ্ছে, এটা হতে পারে না। এটা সঠিক সিদ্ধান্ত ছিলো না। এক-দুই দিনের বিশ্রাম হতে পারতো। তাদের ভাবনায় ক্রিকেটের বাইরে আর তো কিছু থাকার কথা না। এতে যে মনোযোগে ভীষণ বিঘ্ন ঘটে। এমনটা ঘটনা আগে ঘটেনি। এটা একেবারেই অস্বাভাবিক।’

তিনি আরো বলেন, ‘আকরাম-সুজন ওখানে ছিলেন। তারাও জানেন না। ছুটি হয়ে যাওয়ার পর জানেন।’

এছাড়া একাদশ নিয়েও সমস্যা তৈরি হয়েছিলো। পাপন বলেন, ‘পাকিস্তান ম্যাচের আগে রাত সাড়ে ১১টা পর্যন্ত আমি টিমের সঙ্গে হোটেলে ছিলাম। ওখানে একাদশ নিয়ে পরিকল্পনা হয়েছে। দেখলাম মুশফিকের হাত স্লিংয়ে ঝুলছে। সে হাত নাড়াতেই পারছে না। জানলাম, মুশফিক একাদশে নেই। মাশরাফি আগের দিন থেকেই নেই। অনুশীলন করেনি। দলের মিটিংয়ে সে ছিলো না। আমরা একাদশ ঠিক করলাম। কোচ ও সাবই সেখানে ছিলেন। পরের দিন দেখলাম অন্য একাদশ নামছে। অবশ্যই এসব সমস্যা।’

সম্পাদনা : রাশিদুল ও রেজাউল আহসান

  • সর্বশেষ