শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিদে পেলেই সোনার গয়না, কয়েন খেতেন যুবতী!

অনলাইন ডেস্ক : খিদে পেলে আপনি কী খাবেন? হয় পছন্দের খাবার কিংবা সামনে যা পাবেন তা! কিন্তু কাউকে কখনও কয়েন, সোনার বালা, আংটি, কানের দুল, গলার চেন বা অন্যান্য গয়না খেতে শুনেছেন?

সম্প্রতি পেটের ব্যথা নিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি হন রুনি খাতুন। পরে তার পেট এক্স-রে করে গিয়ে ভিড়মি খান চিকিৎসকরা। বুঝতে পারেন রুনির পেটে আছে ধাতব কোনো বস্তু। তবে যেদিন অস্ত্রপচার করলেন, আত্মারাম খাঁচাছাড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল চিকিৎসকদের। পেটের ভেতর পেলেন ১ কেটি ৬৮০ গ্রাম স্বর্ণলংকার ও ৬০টি কয়েন।

ঘটনা ভারতের। দেশটির সংবাদমাধ্যম ‘এই সময়’ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, রুনি খাতুনকে ভর্তির পর তার পরীক্ষা করে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা পেটের ভেতর ধাতবের উপস্থিতি পান। তিনি মানসিক ভারসাম্যহীন একজন রোগী। ৫ সদস্যের একটি দল দীর্ঘ ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে অস্ত্রোপচার করেন। তারা ১ কেটি ৬৮০ গ্রাম স্বর্ণলংকার ও ৬০টি কয়েন বের করে আনেন রুনির পেট থেকে।

মাড়গ্রামের কানাইপুরের বাসিন্দা রুনি খাতুনের পরিবার জানিয়েছে, তাদের বাড়িতে মনোহরির দোকান আছে। খিদে পেলে সেখান থেকেই কয়েন ও স্বর্ণের বালা, আংটি, কানের দুল খেয়ে ফেলেন রুনি। এছাড়া বাড়ির লোকজনের বিভিন্ন সোনার গয়না, ঘড়িও খেতেন তিনি। সেগুলোই পাকস্থলীতে গিয়ে আটকেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়