শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৮:৫১ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের অধিকার হরণ করেছে, বললেন জয়নাল আবেদীন ফারুক

মহসীন কবির: বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগের দুঃশাসনের ফলে দেশের জনগণ এখনও স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, জনগণের মৌলিক বিষয়গুলোকে এড়িয়ে গেছে আওয়ামী লীগ। তারা খুন, ধর্ষণ, গুম থেকে জনগণকে নিরাপত্তা দিতে পারেনি।

বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশ কখনও পরাজিত হয়নি, জীবন বাজি রেখে স্বাধীনতা এনেছি আমরা। ব্রিটিশদের ২০০ বছরের শাসন থেকে মুক্তি পেয়েছি, পাকিস্তানিদের ২৫ বছরের শাসন থেকে দেশকে মুক্ত করেছি। আজ গণতন্ত্রের আপসহীন নেত্রীকে (খালেদা জিয়া) ১৮ মাস ধরে কারাগারে রাখা হয়েছে। আমরা হতাশ হইনি, অচিরেই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ‘দেশনেত্রী’কে মুক্ত করবো।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার কিসের ভয় পাচ্ছেন? যদি সত্যিকার অর্থে জনগণ আপনাদের পাশে আছে মনে করেন, তবে খালেদা জিয়া মুক্তি দিন, তারেক রহমানকে দেশে আসতে দিন। আমরা জানি আমাদের নেতাকে মুক্ত দিলে জনগণ দুঃশাসনের হাত থেকে রক্ষা পাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও থাকবে। বিএনপিকে যতোই বাধা দিন, যতোই সভা-সমাবেশ করতে না দিন, অপেক্ষা করুন অচিরেই তীব্র আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

ফারুক বলেন, আজ মানুষের নিরাপত্তা নেই। হত্যা, গুম, খুন, নারী ও শিশু ধর্ষণ, নারী নির্যাতন বেড়েই চলছে। এরই মধ্যে আপনারা গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাব করেছেন। এর মাধ্যমে গরিবের পেটে লাথি মেরেছেন। পণ্যের মূল্যও বাড়বে গ্যাসের কারণে, শিল্পের উৎপাদন বেড়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়