শিরোনাম
◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত : ৩০ জুন, ২০১৯, ০৩:৪৬ রাত
আপডেট : ৩০ জুন, ২০১৯, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাখির মতো ছোঁ মেরে ক্যাচ নিলেন গাপটিল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার আন্দিলে ফিকোয়াওকে ফেরাতে সীমানার কাছ থেকে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছিলেন বেন স্টোকস। সাবেক ইংলিশ স্পিনার ফিল টাফনেল তো বিবিসিতে এসে দাবিই করে বসলেন, এটিই নাকি ‘শতাব্দীর সেরা ক্যাচ।’ তার সঙ্গে তখন কেউ একমত হয়েছেন, আবার কেউ সেটিকে ‘অত্যুক্তি’ হিসেবে অভিহিত করেছেন। তবে আজ স্টিভ স্মিথকে ফেরাতে মার্টিন গাপটিল যে ক্যাচটি তালুবদ্ধ করেছেন, তা দেখে খোদ ফিল টাফনেলও হয়তো নিজের আগের মন্তব্যটি নিয়ে আরেকবার ভাববেন।

অস্ট্রেলিয়া ইনিংসের ১২তম ওভারে কিউই পেসার লকি ফার্গুসনের শর্ট লেংথের বলটিকে সজোরে হুক করেছিলেন স্টিভ স্মিথ। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ঠিক এই শটটি ঠেকানোর জন্যই মার্টিন গাপটিলকে লেগ গালি পজিশনে রেখেছিলেন। তবে ফার্গুসনের ৮৮ মাইল গতিতে করা বাউন্সার স্মিথের ব্যাটের ছোঁয়া পেয়ে যেন আরও গতিময় হয়ে ওঠে। কিন্তু ম্যাচে এর আগে দুটি ক্যাচ ফেলা গাপটিল এবার নিজেকে শূন্যে ভাসিয়ে এক হাতে দুর্দান্ত ভঙ্গিতে বলটি তালুবদ্ধ করেন। ধারাভাষ্যকক্ষ থেকে লর্ডসের গ্যালারি সমস্বরে গর্জে উঠল, গাপটিলের ক্যাচটির মহিমা এমনই।

গাপটিলের অতিমানবীয় ক্যাচের বন্দনায় টুইটারও ম্যাচ উঠেছে। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ক্যাচটির প্রশংসা করে টুইটে লিখেছেন, ‘একজন ভালো ফিল্ডার একটি ক্যাচ মিস করলে সেই ভুলের পুনরাবৃত্তি রোধ করতে চাইবেন। গাপটিল দুটি সুযোগ নষ্ট করে তৃতীয়বারে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। সে হয়তো ক্যাচটা যেন হাতে জমে যায় সে জন্য প্রার্থনা করছিলেন।’ সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওয়াহ স্টোকসের ক্যাচকে সরিয়ে দিয়ে গাপটিলের ক্যাচটিকেই টুর্নামেন্টের সেরা হিসেবে অভিহিত করেছেন।

ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক ফ্রেডি ওয়াইল্ড টুইটারে ক্যাচটির মাহাত্ম্য তুলে ধরেছেন এভাবে, ‘স্টোকস এবং কটরেলের ক্যাচগুলোর থেকে গাপটিলের এই ক্যাচটি তর্কসাপেক্ষে অনেক ভালো। লেগ গালি পজিশনে দাঁড়িয়ে ক্যাচটি নিয়েছেন তিনি, মানে বলটি দেখতে তাঁর বেগ পেতে হয়েছিল। তারপর এত দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সেটিকে হাতে জমানো, ক্যাচটি বিস্ময়কর!’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়