শিরোনাম
◈ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ◈ টুথপেস্টের পর এবার দেশের সয়াবিন তেলে ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক দূষণ, খোলা তেলে ঝুঁকি সবচেয়ে বেশি ◈ সুপারশপে আগুনে দক্ষিণ আফ্রিকায় নিহত ৬ বাংলাদেশি, জানা গেল পরিচয় ◈ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৪৫ বিলিয়ন ডলার ◈ মিয়ানমারের স্ক্যাম কারখানার নেপথ্যে যেভাবে কাজ করে আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্ক ◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ ◈ এক বছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা ◈ দেশে বিক্রি হওয়া যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব শিগগিরই জামিনে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া বললেন মওদুদ

শিমুল মাহমুদঃ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমি গত সপ্তাহে বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে খালেদা জিয়ার মুক্তি হবে, জামিন এক সপ্তাহের মধ্যে দুটি হয়েছে,এখন আর দুটির অপেক্ষায় আছি, আইনি মাধ্যমে আমরা তাকে বের করতে চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমি আশা করছি। তিনি খুব শিগগিরই জামিনের মাধ্যমে তিনি মুক্তি পেয়ে ফিরে আসবেন। নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস - ২০১৯ উপলক্ষে বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রথম দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি, এরপর আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে, একটি নিরপেক্ষ নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে এ সমস্যা সমাধানের একমাত্র পথ বলে আমরা মনে করছি। তিনি বলেন, আজকে যারা নির্যাতিত হয়েছে তারা বারবার বলছেন, আমরা নির্যাতিত হয়েছি, আমরা মানষিক ভাবে পরাজিত হয়নি, আমরা এই মুহুর্তে চাই সবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এদের পরাজিত করবো। মহাসচিব বলেন, মানবসভ্যতার ইতিহাস বলছে, জনগণের শক্তি দিয়ে এ ধরনের শাসকদের পরাজিত করতে হবে। আর সে জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। আমাদেরকে জনগণের ঐক্য সৃষ্টি করতে হবে, রাজনীতিক দল গুলো, বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছে তাদের মাঝে ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে এদের পরাজিত করতে হবে।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমি এ বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চাই, আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, ২৬ লক্ষ মামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, এদের পরিবার, আত্বীয়স্বজন, গ্রামবাসী সব মিলিয়ে কয়েক কোটি মানুষ। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিচ্চিন করা সম্ভবপর হবে না। কারণ আগামী শত বছরের জন্য জাতীয়তাবাদী দলকে এই সরকার অত্যাচার নিপিড়ন করে প্রতিষ্ঠা করছে। আজকের এই কর্মসূচি থেকে আমরা এটুকু অন্তত প্রতিশ্রুতি দেই যে আমরা পিছিয়ে থাকবো না,যতই অত্যাচার নির্যাতন নিপিড়ন হোক। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, রিমান্ডে নামে অপরাধীকে অপরাধ স্বীকারে বাধ্য করা হয়। এমন নির্যাতন বন্ধ না হলে দেশ কোনোদিন সভ্য হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়