শিরোনাম
◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০৩:৪৩ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেললাইনে স্লিপারগুলো যেন নড়তে না পারে তাই বাঁশ ব্যবহার করা হয়েছিলো, জানালেন রেলমন্ত্রী(ভিডিওসহ)

সমীরণ রায়: রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-মাইজগাঁও-আখাউড়া রেললাইনের ফেঞ্চুগঞ্জ উপজেলার দুটি রেলসেতুর স্লিপারে লোহার বদলে বাঁশের ফালি লাগানো হয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারের প্রসঙ্গে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেললাইনের স্লিপারগুলো যেন নড়তে না পারে, সে কারণেই বাঁশ ব্যবহার করা হয়েছিলো। স্লিপারের নিচে যে কিছু নেই, সেটি চিহ্নিত করার জন্য। এগুলো রেললাইন নির্মাণের জন্য।

মঙ্গলবার আমাদের সময় ডট কমকে তিনি বলেন, রাস্তার ওপর দিয়ে বয়ে যাওয়া রেললাইনের পাশে মাটি থাকে। মাটির ওপরে পাথর থাকে। কিন্তু রেলসেতুর ওপর স্লিপারগুলোর নিচে কিছু থাকে না। ফলে যেহেতু দীর্ঘদিনের পুরনো স্লিপার, তা ট্রেন চলাচলের সময় নড়তে থাকে। ফলে লোহার রড দিয়ে একটির সঙ্গে আরেকটি জোড়া দেওয়া হয়েছিলো। কিন্তু রাতে এই লোহার রডগুলো খুলে নিয়ে যায়। সে কারণে এটি বাঁশ দিয়ে করা হয়েছে।
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ