শিরোনাম
◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:৪৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে আম আদমি’র পরাজয়ের প্রধান ২টি কারণ বিশ্লেষণ কেজরিওয়ালের

সান্দ্রা নন্দিনী : ভারতের আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল তার দলের সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে হারের পেছনের প্রধান কারণ নির্ণয় করেছেন। বুধবার এক খোলাচিঠিতে কেজরিওয়াল পরাজয়ের জন্য ২টি প্রধান কারণ ব্যাখ্যা করেন। এনডিটিভি

চিঠিতে কেজরিওয়াল লেখেন, ‘ভোটের ফলাফল একেবারেই আমাদের আশানুরূপ হয়নি। নির্বাচন পরবর্তী বিশ্লেষণে আমরা এর দু’টি মূল কারণ খুঁজে বের করতে সক্ষম হয়েছি। প্রথমত, সারাদেশের যে বিজেপি’র প্রতি সমর্থনের জোয়ার উঠেছে তার প্রভাব দিল্লিতেও পড়েছে। দ্বিতীয়ত, ভারতের জনগণ বিশাল এই নির্বাচনটিকে শুধুই মোদী-রাহুলের নির্বাচন হিসেবে দেখেছে এবং সেভাবেই ভোট দিয়েছে।’

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দল আম আদমি ৪০টি ভোটকেন্দ্রের মধ্যে কেবল পাঞ্জাবের একটিতে জয়ী হতে পেরেছে। আর দিল্লির সাতটি আসনের প্রতিটিই গেছে বিজেপি’র পকেটে।

কেজরিওয়াল বলেন, ‘কারণ যাই থাক আমরা দিল্লির জনগণকে বোঝাতে পারিনি কেন এই বিশাল নির্বাচনের তাদের জন্য আমাদেরকে ভোট দেওয়া এত জরুরি ছিলো। তবে, আমি নিশ্চিত, বিধানসভা নির্বাচনে অসাধারণ সব কাজের জন্য দিল্লির জনগণ আমাদেরকেই নির্বাচিত করবে।’

  • সর্বশেষ