শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৫:০২ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির বক্তব্যে জেলা প্রশাসক খুশি

ডেস্ক রিপোর্ট : ত্রিদেশীয় সিরিজ শেষ করে তিন দিনের ছুটিতে দেশে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর দেশে এসেই জেলা প্রশাসককে(ডিসি) কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে বললেন নড়াইল- ২ আসনের এ সংসদ সদস্য। গতকাল রবিবার রাতে ফোন করে এ কথা বলেন তিনি।

জানা গেছে, ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর গত শনিবার রাতে দেশে ফেরেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশে ফিরে তিনি জানতে পারেন কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের উৎপাদন খরচও উঠছে না। এ বিষয়টি জানার পর রবিবার রাত ১০টার দিকে সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করতে বলেন এবং সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

মাশরাফি বলেন, কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, এমপি মহোদয় কুশলাদি বিনিময়ের এক পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান নেয়ার জন্য বলেন। তালিকার কৃষকের বাইরে যেন কেউ না ঢুকে তিনি জোর দিয়ে বলেন। এমপি মহোদয়ের বক্তব্যে আমরা খুশি হয়েছি।

তিনি আরো বলেন, কারণ তালিকা নিয়ে চাপ থাকে এক ধরনের। আমরা এখন ভাল ভাবে কাজ করেত পারব। কাল থেকে আমরা কাজে নেমে পড়ব। কৃষেকর বাইরে কেউ সুযোগ নিতে পারবে না।

  • সর্বশেষ