শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর ধ্যান সম্পূর্ণ অনৈতিক বলে কমিশনে তৃণমূলের অভিযোগ

রাশিদ রিয়াজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেদারনাথের ধ্যান গুহাতে গেরুয়া বস্ত্র পরিধান করে যে ধ্যানমগ্ন লিপ্ত হন বিজেপির পক্ষ থেকে তা দেশটির সুখ সমৃদ্ধির জন্য বলা হলেও কমিশনকে লেখা চিঠিতে তৃণমূলের অভিযোগ, বিষয়টি সম্পূর্ণ রূপে নির্বাচনী বিধিভঙ্গ। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূল বলছে, লোকসভা নির্বাচনে শেষ দফার ভোটের আগে প্রচারের সময় ১৭ মে সন্ধ্যা ৬টায় শেষ হয়ে গেলেও, আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেদারনাথ সফর দু দিন ধরে সব জাতীয় মিডিয়া ও স্থানীয় সংবাদমাধ্যমে বিস্তারিত সম্প্রচার হচ্ছে। এটা নির্বাচনী বিধিভঙ্গ।

মোদী ওই মন্দির থেকে প্রায় ১.৫ কিমি দূর একটি পাহাড়ে অবস্থিত পাঁচ মিটার লম্বা আর তিন মিটার চওড়া গুহায় ধ্যানে বসেন যা এএনআই সম্প্রচার করে। সাড়ে আট লাখ টাকা খরচ করে সাধু সন্তদের ধ্যানের জন্য এই গুহা তৈরি করে দেওয়া হয়েছে।

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের স্বাক্ষরিত চিঠিতে কমিশনকে বলা হয়েছে, ‘এমনকী প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে কেদারনাথ মন্দিরের মাস্টারপ্ল্যান তৈরি হয়ে গিয়েছে। তিনি জনতা ও সংবাদমাধ্যমের সামনে বক্তব্যও রাখেন। এটা একেবারেই অনৈতিক এবং অন্যায়। তার প্রতিটি কর্মকাণ্ড জনসমক্ষে এমনভাবে তুলে ধরা হচ্ছে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোটারদের প্রভাবিত করে। ব্যাকগ্রাউন্ডে মোদী মোদী স্লোগানও শোনা যাচ্ছে। ভোটের দিন ভোটারদের প্রভাবিত করার জন্য এটা ইচ্ছেকৃতভাবে করা হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার চোখ ও কান নির্বাচন কমিশন সব দেখেও অন্ধ ও বধির হয়ে রয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ