শিরোনাম
◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাথরঘাটায় ফণী দুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

ইমরান হোসাইন, পাথরঘাটা: পাথরঘাটায় ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নগদ অর্থসহায়তা করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ (১৩ মে) সোমবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল ফণী দুর্গত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ৩১ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ সহয়তা করেন। এসময় তারা নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রতিনিধি দলে ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। বরিশাল সিটির সাবেক মেয়র ও সাবেক হুইপ মজিবুর রহমান সরোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লাসহ জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ