শিরোনাম
◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০২:৪৫ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২হাজার টাকায় মিলছে নকল সুবিধা

নাঈম কামাল : ঠাকুরগাঁও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এইচএসসি ১ম বর্ষের পরীক্ষায় কেউ পুরো বই, কেউ বইয়ের পাতা বেঞ্চের ওপরে রেখে অবাধে উত্তর লিখছে। এক পরীক্ষার্থী বলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলে সুযোগ সুবিধা দেয়ার জন্য প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১৮শ থেকে ২হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। বাংলাদেশ টুডে

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব মোঃ হাসান আলী নবাব বলেন, ‘আসুন অফিস কক্ষে বসে বিষয়টি নিয়ে আলোচনা করি।’
এক শিক্ষক বলেন, শিক্ষা নয়, সনদ হাতে পাওয়াটাই তাদের মূল উদ্দেশ্য। যার কারণে কেন্দ্রে পরীক্ষকদের কিছুটা ছাড় দিতে হচ্ছে।

জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আতিকুর ইসলাম বলেন, আমি এখানে নতুন এসেছি, তাই পরিস্থিতি এখনও বুঝে উঠতে পারিনি। কিন্তু সরেজমিনে দেখা যায়, উপ-সহকারী প্রকৌশলীর সামনেই সকলে নকল করছে।

পরীক্ষায় দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো কোন কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে গত ২৬ এপ্রিল পরীক্ষা শুরু হয়। কেন্দ্র সূত্রে জানা গেছে, এ বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কেন্দ্রে ৪৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

  • সর্বশেষ