শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১১:৫০ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানায় তরুণীকে মাদক মেশানো পানীয় খাইয়ে গণধর্ষণ, গ্রেপ্তার কনস্টেবল

সাহায্য চেয়ে থানায় গিয়েছিলেন তরুণী। কিন্তু সেখানেই নেশাদ্রব্য মেশানো পানীয় খাইয়ে তাঁকে গণধর্ষণ করে কনস্টেবল এবং হোম গার্ড। এমনই গুরুতর অভিযোগে উত্তাল অন্ধ্রপ্রদেশের চিত্তুর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই কনস্টেবল এবং হোম গার্ডকে।

ঘটনার সূত্রপাত দুই সপ্তাহ আগে। বিশেষ দরকারে চিত্তুরের পুঙ্গানুর থানায় গিয়েছিলেন ২৮ বছর বয়সি ওই তরুণী। সেখানেই কনস্টেবল উমাশঙ্কর এবং হোমগার্ড কিরণ কুমার তাঁকে মাদক মেশানো পানীয় খাইয়ে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ধর্ষণের কথা কাউকে বললে তাঁর তিন সন্তানকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

এর পর থেকে তাঁকে লাগাতার ফোনে হুমকি দিতে থাকে ওই হোমগার্ড। এমনই অভিযোগ তরুণীর। তিনি থানায় অভিযোগও দায়ের করেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

থানায় অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় সরাসরি জনসমক্ষে পুরো ঘটনার কথা খুলে বলেন। তার পরে ব্যবস্থা নেয় পুলিশ। ওই হোমগার্ড ও কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়।

পলমানরের ডেপুটি এসপি দেগালা প্রভাকর বলেন, ‘জনসমক্ষে ন্যায় বিচারের আবেদন করার পরে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।’ ইতিমধ্যেই ঘটনাস্থলেও গিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সূত্র: এইসময়

  • সর্বশেষ