শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ০৯:৪০ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৯, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সীমান্তে ভারতের ৪ শতাধিক টি-৯০ ট্যাংক মোতায়েনের সিদ্ধান্ত

এইচ এম জামাল : পাকিস্তান সীমান্তে রাশিয়ার তৈরি আরও ৪৬৪ ট্যাংক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে বিরাজমান অভিন্ন সীমান্তে অতর্কিতে হামলা চালানোর সক্ষমতা জোরদার করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে এ সব ট্যাংক মোতায়েন করা হবে। এ সব ট্যাংক ক্রয়ে ভারতের ব্যয় হবে ১৩,৪৪৮ কোটি রুপি । এ সব ট্যাংকের নৈশ যুদ্ধর সক্ষমতা থাকবে। পার্সটুডে

পাকিস্তান যখন রাশিয়ার কাছ থেকে ৩৬০টি একই ট্যাংক কেনার জন্য আলোচনা করছে তখন এ পদক্ষেপ নিয়েছে ভারত। আগামী ৩০ থেকে ৪১ মাসের মধ্যে ভারতকে প্রথম চালানে ৬৪টি ট্যাংক সরবরাহ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের ৬৭টি সাঁজোয়া রেজিমেন্টের কাছে বর্তমানে টি-৯০ ট্যাংক রয়েছে ১০৭০টি। পাশাপাশি রয়েছে ১২৪টি অর্জুন ট্যাংক, ২৪০০টি পুরানো টি-৭২ ট্যাংক।

  • সর্বশেষ