শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে যাদবের!

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ২৩ দিন বাকী। এর মধ্যে ভারত দল পড়েছে নতুন দুশ্চিন্তায়। ইনজুরির কারণে দলটির ব্যাটিং লাইনআপ ও বোলিং আক্রমণের অন্যতম ভরসা কেদার যাদব ছিটকে পড়েছেন মাঠের বাইরে। বিশ্বকাপের আগে যাদব ফিট হয়ে উঠতে ফিরবেন কি না- এই প্রশ্ন তাই উচ্চারিত হচ্ছে জোরালোভাবেই।
চলমান আইপিএলে যাদব খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে। গতকাল রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দলের হয়ে ফিল্ডিং করতে গিয়ে তিনি চোট পান কাঁধে। প্রথমে এই চোটকে গুরুতর মনে না হলেও পরে জানা যায়, ইনজুরির কারণে আইপিএলের প্লে-অফের ম্যাচগুলোতে অংশ নেওয়া হবে না তার।

এই অলরাউন্ডারের চোট প্রসঙ্গে চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং বলেন, ‘যাদবের কাঁধে এক্সরে করা হবে। আমার মনে হয় না সে আইপিএলে আর খেলতে পারবে। এখন তার পুরো মনোযোগ বিশ্বকাপেই থাকা উচিত। সে খুবই অস্বস্তিতে আছে ব্যথা নিয়ে। আশা করি ইনজুরিটা খুব বেশি গুরুতর হবে না।’

তবে তার আইপিএল খেলা নিয়ে ভারতের মাথাব্যথা নেই। ‘মাথাব্যথা’ হয়ে উঠেছে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি। ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৪ অলরাউন্ডারের একজন কেদার যাদব, যিনি শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে দলটির বড় ভরসার পাত্রও।

ইংল্যান্ড বিশ্বকাপের উদ্দেশে আগামী ২২ মে দেশ ছাড়বেন ভারতের ক্রিকেটাররা। ৫ জুন নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে গত বিশ্বকাপের আগের বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ