শিরোনাম
◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’রানা বাহিনীর ৩ দস্যু নিহত, অস্ত্র উদ্ধার

শেখ সাইফুল ইসলাম কবির : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর খোন্তা কোদাইল খালে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রানা বাহিনীর তিন দস্যু নিহত ও এক র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মো. শামীম সরকার বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার সকালে র‌্যাব সদস্যরা চরাপুঠিয়া এলাকার খোন্তা কোদালিয়া খালের অভ্যন্তরে যায়। ওই এলাকায় আগে থেকে লুকিয়ে থাকা দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর দস্যুরা পিছু হটে যায়। এর পর ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ তিন দস্যুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। সে সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। পরে ওই এলাকায় তাল্লাশি চালিয়ে তিন দস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র‌্যাব। এ সময়ে বনের ভেতর ছড়িয়ে থাকা বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় জেলেদের বরাদ দিয়ে এ কর্মকর্তা বলেন, নিহত একজন দস্যু পান্না ওরফে রানা বাহিনীর প্রধান ও তার দুই সহযোগী নিহতরা হলেন রানা বাহিনীর প্রধান পান্না ওরফে রানা (২৮)ও তার দুই সহযোগী মো . জুলহাস ( ৩০) ও কামরুজ্জামান (৩০)। নিহতদের মরদেহ মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর জন্য মোংলা থানায় হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ