শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ আবহাওয়া

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে এখন তীব্র গরম। আর আয়ারল্যান্ডের ডাবলিনরে গত দুই-তিন দিন তাপমাত্র ১১ ডিগ্রী সেলসিয়াসে ওঠা-নামা করছে। বাংলাদেশে পৌষের মাঝামাঝি এমন শীতের হাওয়া কামড় দেয়। গ্রীষ্মের গরম আবহাওয়া থেকে ওমন শীত তাই অস্বস্তিতে ফেলেছে বাংলাদেশ দলদের। শুক্র-শনিবারের অনুশীলন থেকে কন্ডিশনের সঙ্গে খুব একটা মানিয় নেওয়া যায়নি। আয়ারল্যান্ড উলভসের কাছে ৮৮ রানের বড় হারে তার প্রমাণ মেলে।

তবে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারের পরে কন্ডিশন শব্দটা ব্যবহার করে মাশরাফিদের পার পাবার সুযোগ আর নেই। কারণ ইংল্যান্ড বিশ্বকাপেও থাকবে কন্ডিশনের চ্যালেঞ্জ। সেটা আয়ারল্যান্ডেই জয় করতে হবে টাইগারদের। এছাড়া নিউজিল্যান্ডে বাজেভাবে ধবলধোলাই বাংলাদেশের দলের আত্মবিশ্বাসে জোর ধাক্কা দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ তাই আত্মবিশ্বাস সঞ্চয়েরও।

তবে কাজটা সহজ হবে না। বিশ্বকাপে জায়গা না পাওয়া আয়ারল্যান্ড একমাত্র ওয়ানডেতে ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছে। বয়েড র‌্যাংকিং-জস লিটিলরা বড় পরীক্ষা নিয়েছেন রুট-মরগানদের। আবার ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছে। জয়ও পেয়েছে বড় ব্যবধানে।

বাংলাদেশ বোলারদের তাই উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের থামাতে হবে। তামিম-লিটনদের আবার ফিরতে হবে রানে। উইন্ডিজ এবং আইরিশ পেসারদের বিপক্ষে দিতে হবে ভালো পরীক্ষা। তৃতীয় প্রতিপক্ষ হিসেবে কন্ডিশন তথা শীত বাংলাদেশ দলকে খামচি দেবে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ কেমন কম্বিনেশনে দল সাজায় সেদিকে চোখ থাকবে সবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়