শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০১:২৩ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ্যাপল ও অ্যামাজনের পর মাইক্রোসফট এখন ট্রিলিয়ন ডলার কোম্পানি

রাশিদ রিয়াজ : প্রথমবারের মত মাইক্রোসফটের সম্পদ লাখো কোটি ডলার ছাড়িয়েছে। এ্যাপল ও অ্যামাজনের মত কোম্পানিকে মাইক্রোসফট ‘ক্লাউড কম্পিউটিং’ ও বাণিজ্য সেবায় প্রভূত অর্জনের মধ্যে দিয়ে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার তৃতীয় শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে মাইক্রোসফট তালিকায় উঠে আসে। ওয়ালস্ট্রিট শেয়ার বাজারে মাইক্রোসফটের শেয়ার বাজার মূল্য ৫ শতাংশ বেড়ে যাওয়ার মধ্যে দিয়ে কোম্পানিটির শেয়ার মূল্য ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। টাইমস অব ইসরায়েল

মাইক্রোসফট গত ৩১ মার্চে প্রথম প্রান্তিকে লাভ করেছে ১৯ শতাংশ যা আর্থিক মূল্য হিসেবে ৮.৮ বিলিয়ন ডলার। মাইক্রোসফটের মোট আয় একই সময়ে ছিল ৩০.৮ বিলিয়ন ডলার। আগের বছর একই সময়ে মাইক্রোসফটের আয় থেকে এবার তা বেড়েছে ১৪ শতাংশ।

  • সর্বশেষ